শনিবার (০৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আহতদের ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
নিউটন দাশ (চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ) বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউটন দাশ আরও বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সব ইউনিটে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে আগুন নেভাতে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট চট্টগ্রাম থেকেও আনা হয়েছে।
তবে এখুনি সঠিকভাবে বলা যাচ্ছে না কতজন হতাহত হয়েছেন।হাসপাতালে নেয়া হচ্ছে আহতদের। আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী কন্টেইনার আছে কনটেইনার ডিপোতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপোর কন্টেইনারে রাসায়নিক ছিল, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে যায় চারিদিকে। আহত হয়েছেন অনেক।
বিস্তারিত আসছে…
ঢাকারিপোর্ট২৪.কম/এমআরএম/আরএএম