বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চলন্ত বাসে ধর্ষণের চেষ্টায় ২ জন গ্রেপ্তার 


DhakaReport24.com || 2022-06-03 15:58:15
চলন্ত বাসে ধর্ষণের চেষ্টায় ২ জন গ্রেপ্তার 

বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে হাটহাজারী থেকে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাস চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার ওসি রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

 জেলার দোহাজারীর দেওয়ানহাট এলাকার বাছা মিয়ার ছেলে চালক আনোয়ার হোসেন টিপু (২২) ও পটিয়ার ডেংগাপাড়া কেলিশহরের মিঠুন দাশের ছেলে সহকারী জনি দাশ (২০)।

বৃহস্পতিবার রাতে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে অজ্ঞান অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। চলন্ত বাসে তাকে ধর্ষণ চেষ্টা করা হয়েছিল। ধর্ষণের হাত থেকে নিজেকে বাঁচাতেই বাস থেকে লাফ দেন তিনি, জ্ঞান ফিরলে ওই তরুণী পুলিশকে এ তথ্য দেয়। 


 
পুলিশ জানায়, শ্রমিকদের জন্য নির্ধারিত কারখানার বাসে প্রতিদিন যাতায়াত করেন ওই তরুণী। বৃহস্পতিবার রাত নয়টার দিকে কারখানা ছুটির পর অন্য শ্রমিকদের সঙ্গে ওই তরুণী বাসে ওঠেন। বাস বহদ্দারহাট এলাকায় আসার পর অন্য শ্রমিকরা নেমে যাওয়ায় বাস খালি হলে পেছনের সিট থেকে তরুণী সামনে এগিয়ে আসার সময় তাকে নামতে না দিয়ে বাস দ্রুত রাহাত্তারপুলের দিকে এগিয়ে যায়।

তরুণীর বরাত দিয়ে পুলিশ আরও জানান, চালক দরজায় দাঁড়িয়ে ছিলেন। আর চালকের আসনে ছিলেন সহকারী । বাস রাহাত্তারপুলের দিকে যাওয়ার সময় চালক ধর্ষণের চেষ্টা করলে বাস থেকে লাফ দেন তিনি।


ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম