বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে যুবলীগের সম্মেলন, তাই সড়ক বন্ধ, মানুষের দুর্ভোগ


DhakaReport24.com || 2022-05-30 14:04:00
চট্টগ্রামে যুবলীগের সম্মেলন, তাই সড়ক বন্ধ, মানুষের দুর্ভোগ

চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সম্মেলন চলছে পাঁচলাইশ এলাকার কিং অব চট্টগ্রাম কমিউনিটি সেন্টারে।

সম্মেলনের কারণে সোমবার (৩০ মে) সকাল ৬টা থেকে বন্ধ রয়েছে প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ থানার সামনের সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন সড়কটি দিয়ে চলাচলকারী মানুষরা।

এছাড়া সড়কটির পাশের আবাসিক এলাকার সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। পুলিশের পক্ষ থেকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। সড়কটি বন্ধ থাকার কারণে আশপাশের সড়কে গাড়ির চাপ বেড়েছে। সকাল ১১টার দিকে দেখা গেছে, প্রবর্তক মোড়ে ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া পাঁচলাইশ থানা মোড়েও ব্যারিকেড দিয়ে পুলিশের পক্ষ থেকে গাড়ি চলাচল বন্ধ করে দিতে দেখা গেছে। সড়কটি বন্ধ থাকায় প্রবর্তক মোড় থেকে মেডিক্যাল সড়ক ও প্রবর্তক সড়ক থেকে দুই নম্বর গেট সড়কে গাড়ির চাপ বাড়ায় যানজটের সৃষ্টি হচ্ছে।

এ সড়কে অবস্থিত শেভরন ডায়াগনস্টিক সেন্টারে মাকে নিয়ে পরীক্ষা করার জন্য এসেছিলেন পটিয়ার জয়নুল আবেদিন। মাকে ভাই-বোন মিলে ধরে হাঁটছিলেন তারা। এ সময় জয়নুল গণমাধ্যমকে বলেন, মা অসুস্থ। জরুরি পরীক্ষা করাতে হবে, তাই নিয়ে এসেছি। কিন্তু সড়ক বন্ধ হওয়ায় কোনো রিকশা ও সিএনজি নেই। হেঁটেই যেতে হচ্ছে। এক কথায় কষ্ট হচ্ছে চলাচল করতে। রওশন আক্তার নামে একজন বলেন, মেয়ের জ্বর, চিকিৎসক পরীক্ষা দিয়েছেন। সব সময় শেভরনে পরীক্ষা করাই। এসে দেখি রাস্তা বন্ধ। তাই বাধ্য হয়ে হেঁটে আসতে হয়েছে।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন মজুমদার বলেন, প্রবর্তক থেকে পাঁচলাইশ থানার মোড় পর্যন্ত মানুষের উপস্থিতি বেশি হওয়ার কারণে সড়কটি দিয়ে যান চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে। বিকল্প সড়ক দিয়ে গাড়ি চলাচল করছে। তবে রোগী কেউ আসলে তাদের চলাচলের ব্যবস্থা করে দিচ্ছি।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম