বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ


DhakaReport24.com || 2022-05-29 14:34:15
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ (২৮টি বার) এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টম। এসব স্বর্ণের বাজারমূল্য দাম প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা।

রোববার (২৯ মে) সকাল ১০টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৬৯ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।

বিষয়টিনিশ্চিত করেছেন কাস্টমের ডেপুটি কমিশনার মোহাম্মদ নিয়ামুল হাসান।

তিনি বলেন, জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬৯ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন যাত্রী শফি আলম।  তার লাগেজ স্ক্যান করে সন্দেহজনক বস্তুর উপস্থিতি পাওয়া যায়।

পরে লাগেজে থাকা ইস্ত্রি, লাইটার ও চার্জারের ভেতর থেকে ২৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় শফি আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম