বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

কাঁঠাল ভাঙতে বলায় গৃহকর্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে গৃহকর্মী


DhakaReport24.com || 2022-05-24 07:53:00
কাঁঠাল ভাঙতে বলায় গৃহকর্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে গৃহকর্মী
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজারে কাঁঠাল ভাঙতে বলায় গৃহকর্মীর দায়ের কোপে মর্জিনা বেগম নামের এক গৃহকর্ত্রী নিহত হয়েছেন।

সোমবার (২৩ মে) সকাল ৮টার দিকে আমানবাজার রসু মসজিদ সংলগ্ন বাহাদুর জমিদার বাড়িতে এ ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

এ ঘটনায় সনজিতা (৩৫) নামের ওই গৃহকর্মীকে আটক করেছে পুলিশ । নিহত মর্জিনা বেগম (৫০) ওই এলাকার শহীদুল হকের স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, মাথায় আঘাত পাওয়া মর্জিনা বেগমকে হাসপাতালে আনা হলে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, কাঁঠাল ভাঙতে বলায় কথা কাটাকাটির জের ধরে গৃহকর্মী বাসার গৃহকর্ত্রীর মাথায় দা দিয়ে কোপ দেন। এতে গুরুতর জখম হন গৃহকর্ত্রী। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তিনি মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় গৃহকর্মী সনজিতাকে আটক করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম