বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে সাম্পান উল্টে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2022-05-23 11:33:15
কর্ণফুলী নদীতে সাম্পান উল্টে  গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সাম্পান ডুবির  ঘটনায় নিখোঁজ কিশোর মো. সোহাগ (১৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফিসারি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহাগ কুমিল্লার লাকসাম থানার খুলতি গ্রামের মো. করিমের ছেলে।

জানা যায়, গত শনিবার বিকেল ৫টায় যাত্রীবাহী একটি সাম্পান কর্ণফুলী নদীতে নোঙর করা এমভি পারটেক্স-১ এর সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় সাম্পানটিতে থাকা অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও সোহাগ নদীতে তলিয়ে যায়। সাম্পানটিতে সোহাগের  বাবা মো. করিমও ছিলেন। তিনি সাঁতার কেটে তীরে উঠেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালালেও সোহাগকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয় নৌকার মাঝি ও শ্রমিকরা উদ্ধার করে পুলিশে খবর দেয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন , শনিবার যাত্রীবাহী একটি সাম্পান ডুবির ঘটনায় সোহাগ নামে এক তরুণ নিখোঁজ ছিল। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। কিন্তু ওই তরুণের মরদেহ পাওয়া যায়নি। সোমবার সকালে দুর্ঘটনাস্থলের কাছে সোহাগের মরদেহ ভেসে উঠে। স্থানীয় লোকজনের সহায়তায় সোহাগের  মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক /আরএএম