বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদের কম্পিউটার চুরি


DhakaReport24.com || 2022-05-16 19:59:30
ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদের কম্পিউটার চুরি

ফটিকছড়িতে ক্রমবর্ধমান চুরির ঘটনায় আদালত ভবনের পর এবার একটি ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষের দরজা ও জানালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১৫ মে) দিবাগত রাতে উপজেলার ৬নং পাইন্দং ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পাইন্দং ইউপির চেয়ারম্যান এ কে  এম ছরওয়ার হোসেন স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "গ্রাম পুলিশের অবহেলার কারণে চুরির ঘটনা ঘটেছে, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফটিকছড়ি থানাকে অবগত করা হয়েছে"

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, আমরা এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করবো। 

উল্লেখ্য, এর আগে ১৯ এপ্রিল রাতে ফটিকছড়ি জজ আদালতের বিচারক মেজবা উদ্দীনের কক্ষের গ্রিল ভেঙে কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ২০ এপ্রিল সকালে আদালতের নাজির বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি মামলা করেন। যা এখন তদন্তাধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম