বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

পুলিশের নাকের ডগায় মহাসড়কে অনিয়মের দাপট, দুর্ঘটনার শঙ্কা


জাবেদ ভূঁইয়া, মিরসরাই
DhakaReport24.com || 2022-05-15 17:30:45
পুলিশের নাকের ডগায় মহাসড়কে অনিয়মের দাপট, দুর্ঘটনার শঙ্কা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মিরসরাই উপজেলার বারইয়ারহাট-বড়তাকিয়া অংশে অনিয়ম যেন আঙ্গুল ফুলে কলাগাছ হয়েগেছে। উল্টো পথে যান চলাচল, যত্রতত্র যাত্রী উঠানামা, মহাসড়কে মাল পরিবহনের গাড়ি দাঁড়িয়ে মাল বন্টন, গাড়ি পার্কিং করে মহাসড়ক দখল, নিষিদ্ধ সিএনজি, রিক্সা, নাসিমন বনের বাঘের মত হুঙ্কার দিয়ে মহাসড়কে দাপটে বেড়াচ্ছে।

শুধু তাই নয় মহাসড়ক ঘেষে রাখা হয়েছে ইট, বালু, কংক্রিট যা বর্ষা হলেই মহাসড়কে বয়ে বেড়ায়। এতে প্রতিনিয়ত সড়ক যেমন ধুলোবালিতে ভরে যায়, আবার যেকোন সময় স্লিপ কেটে দুর্ঘটনার শঙ্কা থাকে। 

শনিবার (১৪ মে) মহাসড়কে এমন সব অনিয়ম দেখা গেলেও চোখে পড়েনি সংশ্লিষ্ট থানা জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির কোন অভিযান, নেই কোন তৎপরতা।

বারইয়ারহাট পৌর অংশে রিক্সা, যত্রতত্র গাড়ি পার্কিং আর সড়কে যাত্রী উঠানামায় সবথেকে বেশি নাজেহাল অবস্থা  এই এলাকার, দুর্ভোগে পথচারীরা। তবে তেমন পেছনে পড়ে নেই মিরসরাই পৌর অংশও। মাঝে জোরারগঞ্জ, ঠাকুরদীঘি, মিঠাছড়া, সুফিয়া রোড, ওয়ার্লেস, বড়তাকিয়া কম কিসে। তবে সবথেকে ভয়ানক উল্টো পথের গাড়ি। এমনভাবে সামনের দিকে ধেয়ে আসে, যেন তারা শিকারের পিছনে দৌঁড়াচ্ছে। 

এমন সব অনিয়মে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কায় থাকে অনেক পথযাত্রী কিংবা পথচারী। বেশকিছু পথচারীর সাথে কথা বলে এমনটিই বক্তব্য পাওয়া যায়। তবে পুলিশের তেমন তৎপরতা না থাকায় হতাশ জনগণ। 

মিরসরাই পৌর বাজারে মহাসড়কে গাড়ি পার্কিং করে ফ্রেশ কোম্পানির মাল সাপ্লাই ম্যান এর সাথে কথা বললে সে তার ভুল স্বীকার করে জানান, বাজারের ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় সড়কে পার্কিং করতে হয়েছে।

উল্টো পথে আসা ট্রাক চালক আবুল হাশেম জানান, ইউটার্ন নির্দিষ্ট জায়গা থেকে দূরে হওয়ায় সহজের জন্য উল্টো পথে আসছেন। তবে এমনটি ঠিক নয় বলে তিনিও ভুল স্বীকার করেন।

পথচারী আসমা বেগম জানান, সড়কে গাড়ি পার্কিংয়ের কারণে পথচারী হাঁটার জায়গা দখল হয়েযায়। এতে হাঁটা-চলায় চরম ব্যাঘাত ঘটে।

বাইকার মামুন জানান, মহাসড়কের মিরসরাই অংশে যেখানে-সেখানে হঠাৎ যাত্রী উঠানামা করায় অনেক সময় হুট করেই বাইক থামেতে গিয়ে দুর্ঘটনা ঘটে। বেশিভাগ গাড়ি সিগন্যাল লাইট ছাড়াই চলাচল করে। এর ফলে সামনের গাড়ির গতিবিধি বুঝতে না পেরে অনেক গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, প্রতিনিয়ত সড়কে আমাদের অভিযান অব্যাহত আছে। এতে অনিয়মে অভিযুক্ত গাড়ি আটক হচ্ছে মামলাও হচ্ছে। কিন্তু ড্রাইবারদের অসচেতনতার কারণে এসব অনিয়ম বন্ধ হচ্ছে না। আশাকরি আমাদের অভিযান আরো বৃদ্ধি করে এসব অনিয়ম গুলো বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।


ঢাকারিপোর্ট২৪.কম/এমজে/আরএএম