বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় এসিডে ঝলসে যাওয়া তরুণীর মৃত্যু


DhakaReport24.com || 2022-05-14 03:52:00
রাঙ্গুনিয়ায় এসিডে ঝলসে যাওয়া তরুণীর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রেমিকের ছুঁড়া এসিডে ঝলসে দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইয়াছমিন আকতার (২০) নামের এক তরুণী। 
নিহত ইয়াছমিন আকতার উপজেলার বেতাগী ইউনিয়নের ডিঙ্গললোঙ্গো এলাকার আবুল বাশারের মেয়ে।

শনিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইয়াছমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তারই বড় ভাই আবু তাহের।

এর আগে গত ৫মে সম্পর্কে বনিবনা না হওয়ায় কথিত প্রেমিক সিএনজি চালক মো. আজিমের ছুঁড়া এসিডে দগ্ধ হন সেই তরুণী ইয়াছমিন আকতার। এসিড ছুঁড়া মো. আজিম চন্দ্রঘোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খন্তাকাটা এলাকার রুহুল আমিনের ছেলে। 

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, "রোববার সকালে ওই তরুণীর ময়নাতদন্ত সম্পন্ন করে বাড়িতে নিয়ে আসা হবে। এছাড়াও এ বিষয়ে নুরুল আজিমের বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা করা হয়েছে"।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াছমিন আকতারের সঙ্গে অভিযুক্ত আজিমের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের এক পর্যায়ে আজিম বিবাহিত জানতে পেরে সম্পর্ক থেকে সরে আসতে চেয়েছিল ইয়াছমিন। কিন্তু আজিম সহযোগীসহ কৌশলে দেখা করতে গিয়ে জানালা দিয়ে কথা বলার সময় ইয়াছমিনকে এসিড ছুঁড়ে ঝলসে দিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় সেদিনই ইয়াছমিনের বড় ভাই আবু তাহের বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেছেন। সেদিনই অভিযান পরিচালনা করে চন্দ্রঘোনা এলাকা থেকে অভিযুক্ত আজিমকে গ্রেফতার করেছে পুলিশ। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম