বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ


DhakaReport24.com || 2022-05-11 01:59:45
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়নে চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে। বুধবার (১১ মে) বিকেলে কদমরসুল এলাকার এই ঘটনা ঘটে।

ঘটনায় পরপরই অভিযুক্ত আবদুল কুদ্দুস লিটনকে স্থানীয়রা আটক করে রাত সোয়া নয়টার দিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার আবদুল কুদ্দুস লিটন (৩০), নোয়াখালী জেলা সেনবাগ থানার শামসুল হকের ছেলে বলে জানা গেছে। লিটন ভাটিয়ারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কদমরসুল এলাকার আমিন কোম্পানির ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত লিটন একটি শীপ ব্রেকিং ইয়ার্ডে বাবুর্চির কাজ করে। ঈদে তার স্ত্রী গ্রামের বাড়িতে যায়। বুধবার (১১ মে) বিকেলে পাশের বাসার সাড়ে চার বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে যায়। বাসায় ধর্ষণের চেষ্টা করলে ঐ শিশুর চিৎকার শুনে আশেপাশে মানুষ ছুটে আসেন। এ সময় লিটনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা।  

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক বলেন, সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে স্থানীয়রা আটক করেন। রাত সোয়া নয়টার দিকে থানায় হস্তান্তর করেন৷ এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম