বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে বাজারে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই 


DhakaReport24.com || 2022-05-10 18:50:30
মিরসরাইয়ে বাজারে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই 

মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ মে) দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মিরসরাই ফায়ার সার্ভিস এবং বাজারের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে চারটি দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

বাজারের ব্যবসায়ী নুর উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। বড় বড় চারটি মুদি দোকান পুড়ে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নাজমুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্টেশন থেকে দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। তবুও কয়েকটি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম