বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

হালিশহরে সিএনজিচালকের মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2022-05-10 07:24:45
হালিশহরে সিএনজিচালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার এইচ ব্লকের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মারুফ নামে একজন অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

৯ মে (সোমবার) বেলা পৌনে ১১টার দিকে এইচ ব্লকের একটি বাড়ি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মারুফ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকার নজরুল ইসলামের ছেলে। সে হালিশহর আনন্দধারা হাউজিংয়ে সবুজবাগ খান বাড়িতে থাকতো।

হালিশহর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন,  খবর পেয়ে হালিশহর এইচ ব্লকের একটি পরিত্যক্ত বাড়ি থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সাথে একটি মোবাইল পাওয়া যায়। ওই মোবাইলের কয়েকটি নাম্বারে কল করে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আমরা ভিকটিমের মাকে খবর দিয়েছি। তার মা কিশোরগঞ্জে থাকেন। ফোন পেয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

তিনি বলেন, ‌মরদেহটি অর্ধগলিত। তবে হাত-পা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তাছাড়া মাথাও থেতলানো ছিল। এখন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম