বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

শঙ্খ নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


DhakaReport24.com || 2022-05-08 04:22:00
শঙ্খ নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীর শঙ্খ নদীতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৮ মে) বিকেলে শঙ্খ নদীর পুকুরিয়া ইউনিয়নের তেইচ্ছিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শাহেদ (৭) ও রাব্বি (৬) ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাজ্জাদ হোসেনের ছেলে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। 

তিনি বলেন, পুকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার দুই ভাই শঙ্খ নদীতে ডুবে মারা গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুজনের দাফন কাজের জন্য ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিশুর পিতা সাজ্জাদ কৃষি কাজ করেন। রোববার বিকেলে শঙ্খ নদীর তীরে কৃষি কাজ করছিলেন তিনি। দুই ছেলেও এ সময় তার সঙ্গে গিয়ে নদীর চরে খেলছিল। সম্ভবত খেলতে খেলতে নদীতে পড়ে যায় তারা। পরে সাজ্জাদ দেখতে পেয়ে তাদের উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার আগেই দুই শিশু মারা যান। 


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম