বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চন্দনাইশে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন


DhakaReport24.com || 2022-05-07 00:32:45
চন্দনাইশে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর ছুরিকাঘাতে রাজিয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূ নিহত হওয়ার অভিযোগ ওঠেছে।

শনিবার (৭ মে) দিনগত রাত ১০টার দিকে চন্দনাইশ থানাধীন পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া ওই এলাকার আবদুস সাত্তারের স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত রাজিয়া বেগমকে রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন রাতে জানিয়েছেন, ‌স্বামী-স্ত্রী দুজনই বয়স্ক। দুজনের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হতো। শনিবার ঝগড়ার এক পর্যায়ে স্বামী ছুরি দিয়ে আঘাত করে রাজিয়া বেগমকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম