বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে ঈদ ফিতারের জামাতে মুসল্লিদের ঢল


DhakaReport24.com || 2022-05-03 12:59:00
চট্টগ্রামে ঈদ ফিতারের জামাতে মুসল্লিদের ঢল

চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে ঈদের নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে মুসল্লিদের ঢল নামে।

মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় অনুষ্ঠিত প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন। 

প্রথম জামাতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরউদ্দিনসহ বিশিষ্টজনরা অংশ নেন। 

এরপর অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রথম জামাত। এরপর সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামিয়াতুল সালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম মৌলানা আহমুদুল হক। 

এর আগে সকাল ৭টা থেকে জায়নামাজ হাতে জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের জামাতে অংশ নিতে আসতে শুরু করেন মুসল্লিরা।  এ সময় মসজিদ এলাকায় এবং প্রতিটি গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়।  

এছাড়া লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশনের শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। 

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে।

এছাড়াও নগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদ জামাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে সাহায্য চান মুসল্লিরা। এছাড়া সারা বিশ্বের নিপীড়িত মুসলমানদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। মোনাজাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম