বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


DhakaReport24.com || 2022-04-27 23:41:00
রাঙ্গুনিয়ায় যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৪নং মরিয়ম নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার মরিয়ম নগর চৌমুহনী এলাকার জিলানী কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

মরিয়ম নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সুমায়ুন কবীর সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু। 

মরিয়ম নগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দীন বাদশা ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ।

আমন্ত্রিত অতিথিদের বরণ শেষে সভায় একে অপরের সাথে পরিচিত হন ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দরা। বিশেষ অতিথির বক্তব্য দেন, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম চিশতী।

এছাড়া সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সহ-সভাপতি পারভেজ হোসেন, নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, উত্তর জেলা ছাত্রলীগের আপ্যায়ণ বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নুর হোসেন জয়, সহ-সভাপতি আজাদ উদ্দিন প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম