চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঈদ বস্ত্র উপহার পেল সাধারণ মানুষেরা। রাঙ্গুনিয়ার সন্তান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি'র পক্ষ থেকে রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকার ৬০০ জন সাধারণ মানুষের মাঝে ঈদ বস্ত্র উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে এই ঈদ বস্ত্র বিতরণ উপলক্ষে সৈয়দবাড়ি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেখ মোজাহের হোসেন।
তথ্যমন্ত্রীর পক্ষে এসব উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু।
প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ৷
উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খান।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম