বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ফটিকছড়িতে নতুন ঘরে ঈদ করবে ৩৯০ পরিবার


DhakaReport24.com || 2022-04-25 19:46:45
ফটিকছড়িতে নতুন ঘরে ঈদ করবে ৩৯০ পরিবার

এবার ঈদুল ফিতরে আনন্দ ধরা দেবে চট্টগ্রামের ফটিকছড়ির গৃহহীন ৩৯০ পরিবারে মাঝে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছেন ফটিকছড়ি উপজেলার নির্বাচিত এ পরিবারগুলো। 

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে ভূমিহীনদের নিজস্ব ঠিকানা করে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নতুন করে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষে এই শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে ভূমিহীনদের জন্য গৃহনির্মানের কাজ শুরু করে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৬০০ পরিবার উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মুজিবর্ষের ঘর প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ে ৩৯০ টি ঘর এবারের ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রদান করা হবে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্স থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন পরিবারের মাঝে উপহারের এসব ঘর আনুষ্ঠানিকভাবে তুলে দিবেন বলে জানিয়েছেন স্থানীয় উপজেলা প্রশাসন। ফটিকছড়ির ৩৯০ টি ঘরের মধ্যে ডলু আশ্রয়ণ প্রকল্পে ৩০০টি, দাঁতমারা আশ্রয়ণ প্রকল্পে ৬০টি ও বাগান বাজার আশ্রয়ণ প্রকল্পে ৩০টি  ঘর হস্তান্তর করা হবে হবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম