চট্টগ্রাম লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন তালুকদার দুর্বৃত্তের হামলায় গুরুত্বর আহত হয়েছে। এ ঘটনায় বিস্তর উদ্বীগ্ন ও আতংকে দিনাতিপাত করছে লোহাগাড়া বন কমকর্র্তা ও বন প্রহরীরা।
হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেছেন লোহাগাড়া সুশীল সমাজ। প্রতিকারের বিলম্বে বড় ধরণের অঘটন ঘটতে পারে মনে করেন তারা। হামলায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতাগণ অনুরোধ জানিয়েছেন।
গত ২৩ এপ্রিল রাতে ফরেস্টার ফরিদ চুনতি বাজার থেকে ফেরার পথে চুনতি ফরেস্ট অফিসের সামনে দুর্বত্তের হামলার শিকার হন। ফরিদ জানান, “অফিসে ঢোকার সময় পেছন থেকে চিহ্নিত কিছু বখাটে ভূমিদস্যু লাঠি দিয়ে আমাকে হামলা করে। এতে আমি চিৎকার দিলে বন কর্মীরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে এবং সুযোগ দেখে দুর্বত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর আমার সহকর্মীরা আমাকে আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার জানান, “গত রাতে চুনতি বনবিট কর্মকর্তাকে আহত অবস্থায় আনলে তার অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।”
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল ইসলাম জানান, “বিট কর্মকর্তা তার কাজ সেরে বাসায় ফেরার পথে যে হামলা হয়েছে এ খবর পেয়ে আমরা হতবাক হয়ে পড়ি। অতি দ্রুতই এ ব্যাপারে আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবো।”
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান জানান, “চুনতি বন বিট কর্মকর্তার উপর হামলার বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম