বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

পটিয়ায় ইউপি চেয়ারম্যানের ভাই খুন


DhakaReport24.com || 2022-04-22 01:33:00
পটিয়ায় ইউপি চেয়ারম্যানের ভাই খুন

রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে চট্টগ্রামের পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মুহাম্মদ সোহেলকে (৩৫) ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। 

শুক্রবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। 

তিনি বলেন, কাশিয়াইশ এলাকার চেয়ারম্যানের ছোট ভাইকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিহত মো. সোহেল (৩৫) কাশিয়াইশের বর্তমান আওয়ামী লীগের সমর্থিত ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই। আহতরা হলেন- মো. সাজ্জাদ (২০), সাদ্দাম হোসেন (৩০) ও জয়নাল আবেদীন (৩৪)। আহতদের চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের সমর্থিত বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলসহ চারজনকে ছুরিকাঘাত করে শরীফ নামের একজন। পরে তাদেরকে আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম