বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত


DhakaReport24.com || 2022-04-22 19:01:30
চট্টগ্রামে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় মালবাহী ট্রেনের কন্টেইনার ভর্তি একটি বগি উল্টে গেছে। এতে কেউ হতাহত হয়নি। শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। 

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী বলেন, বন্দর থেকে পণ্য নিয়ে সল্টগোলা এলাকায় পৌঁছালে মালবাহী ট্রেনের একটি বগি কনটেইনারসহ উল্টে যায়। এরপর উদ্ধারকারী ট্রেন ডাকা হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করবে। ঘটনাস্থলে রেলওয়ের লোকজন কাজ করছে। এতে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, যে স্থানটিতে দুর্ঘটনা ঘটছে ওই লাইন দিয়ে শুধু বন্দর থেকে মালবাহী ট্রেন চলাচল করে। 

রেলওয়ে পূর্বাঞ্চলের কন্ট্রোল অফিস জানায়, বন্দর থেকে মালামাল ভর্তি করে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) দিকে যাচ্ছিল ওই মালবাহী ট্রেনটি। ১৫ বগির ওই ট্রেন সল্টগোলা ক্রসিং এলাকায়  এলে ১১ নম্বর বগিটি কনটেইনারসহ উল্টে যায়। ট্রেনটি সিজিপিওয়াই থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম