বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সন্দ্বীপে স্পিডবোট ডুবি: ৪৮ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার


DhakaReport24.com || 2022-04-22 12:15:15
সন্দ্বীপে স্পিডবোট ডুবি: ৪৮ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ তিন শিশুর মধ্যে একজনের লাশ উড়িরচর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ৪৮ ঘণ্টা পরও বাকি দুই শিশুর সন্ধান মেলেনি।

শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের সন্দ্বীপ স্টেশনের স্টেশন কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পাই উড়িরচর এলাকায় সাগর উপকূলে একটি শিশুর লাশ ভাসছে। সংবাদ পেয়ে কোস্টগার্ডের সহায়তায় ছয় বছর বয়সী শিশুর লাশটি সকাল ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল গুপ্তছড়া ঘাটে থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে শিশুর লাশটি পাওয়া গেছে।

তিনি বলেন, লাশটি জমজ দুই বোন ছয় বছর বয়সী আদিবা ও আলিফার মধ্যে কারও হবে। পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা এসে শনাক্ত করবেন।  এ ঘটনায় তাদের বড় বোন আনিকার মরদেহ ঘটনার দিন উদ্ধার করা হয়েছিল।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, স্পিডবোট ডুবির ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে অভিযান চলছে। তাদের বাড়ি উপজেলার মগধরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

বুধবার (২০ এপ্রিল) সীতাকুণ্ড থেকে ছেড়ে আস একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। সকাল সাড়ে ৯টার দিকে ঝড়ের কবলে পড়ে স্পিডবোটটি উল্টে যায় বলে জানান গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার। তিনি ঢাকা পোস্টকে বলেন, সীতাকুণ্ড থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গুপ্তছড়া ঘাটের কাছাকাছি এসে উল্টে যায়। ভালো আবহাওয়ার মধ্যেই স্পিডবোটটি ছেড়ে গিয়েছিল।

সন্দ্বীপের ইউএনও সম্রাট খীসা বলেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনকে ওই কমিটির প্রধান করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম