বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ফটিকছড়িতে কারামুক্ত হলেন ইউপি চেয়ারম্যান 


ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
DhakaReport24.com || 2022-04-21 15:16:45
ফটিকছড়িতে কারামুক্ত হলেন ইউপি চেয়ারম্যান 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আটকের নয় দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ২ নং দাঁতমারা ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলম। স্থানীয় নেতাকর্মীরা শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নেয়।  

বুধবার (১৯ এপ্রিল) উচ্চ আদালতে জামিন আবেদন মঞ্জুর হলে বাসায় ফিরেন তিনি। বৃহস্পতিবার দুপুরে এলাকায় আগমনের খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদর বিবিরহাটে সাক্ষাৎ করেন। সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে জানে আলমকে বরণ করে নেয় তারা। শোভাযাত্রাটি ফটিকছড়ি-রামগড় সড়ক হয়ে দাঁতমারা ইউনিয়ন পরিষদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে কারামুক্ত জানে আলম বলেন, "দাঁতমারার মানুষ গণ সংবর্ধনা দিয়ে আমাকে যে ভালোবাসা দিয়েছে তা আজন্ম মনে রাখবো। এখানে দলমত ও জাতি ধর্ম নির্বিশেষে সকল জনতার ভালোবাসা প্রতিফলন হয়েছে। ষড়যন্ত্রকারীরা আমাকে জেলে পাঠিয়ে দাঁতমারার উন্নয়ন কাজ থামিয়ে দিতে চেয়েছিলো কিন্তু আমি জেলে বসেও আপনাদের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করেছি। আসার সময়ও ফোনে ব্রীজের কাজের কথা বলতেছিলাম।"

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি সরকারী কর্মসৃজন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান জানে আলমসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এ মামলা দায়ের করেন কার্যালয়টির সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম। মামলার আসামিরা হলেন- দাঁতমারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জানে আলম, ফটিকছড়ির কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মুহাম্মদ আজিজুল হক, একই ব্যাংকের সাবেক কর্মকর্তা সুজিত কুমার নাথ, ক্যাশিয়ার আবুল কাশেম ও তৎকালীন ট্যাগ অফিসার প্রণবেশ মহাজন। ১২ এপ্রিল চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভুঁইয়া মামলার শুনানী শেষে গ্রেফতারের আদেশ দেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম