বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

লোহাগাড়ায় কালবৈশাখীর কবলে ১ জনের মৃত্যু


DhakaReport24.com || 2022-04-20 19:40:15
লোহাগাড়ায় কালবৈশাখীর কবলে ১ জনের মৃত্যু

বৈশাখ শুরু হতে না হতেই বছরের প্রথম কালবৈশাখী আছড়ে পড়েছে দেশে। দক্ষিণ চট্টগ্রামে ২০ এপ্রিল ভোর হতে কালবৈশাখীর তান্ডব শুরু হয়। তুমুল ঝড়ের কবলে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়া সহ অনেক ঘর-বাড়ি মুচড়ে ফেলে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপকভাবে। হঠাৎ ঝড়ে থমকে পড়ে জনজীবন।

কালবৈশাখীর এমনই ধ্বংসলীলার শিকার উপজেলার চুনতি নারিশ্চা এলাকার ওলা মিয়ার পুত্র জিল্লুর রহমান (৪২)। ঝড়ের সময়ে বাইরে অবস্থান করায় দমকা হাওয়ায় গাছের গুড়ি ভেঙে পড়ে তার গায়ে, স্পটেই মারা যান তিনি। বাংলা বর্ষের শুরুতেই কালবৈশাখীর কবলে স্বজনকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারের মাঝে।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধ শতাধিক গাছ, বেশ কিছু বৈদ্যুতিক খুটি, বসতবাড়ি ভেঙে পড়েছে এবং আম ও লিচু বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভারী বর্ষণের কারণে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়ার কারণে অনেক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনর কবলে পড়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু জনসাধারণকে এই ঝড়ের মৌসুমে রাস্তায় সাবধানে চলাফেরা করতে এবং নিয়ম মেনে সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য পরামর্শ দিয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম