বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

হাটহাজারীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা


DhakaReport24.com || 2022-04-19 01:43:45
হাটহাজারীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে হাটহাজারীতে মো. মূছা (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাছা মিয়া সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মূছা ওই এলাকার সোনা মিয়ার ছেলে।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাবেদ বাংলানিউজকে বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। মরদেহের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তাকে।

তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড। নিহত মূছার ভাগিনার সঙ্গে দীর্ঘদিন ধরে এ নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একাধিক মামলাও রয়েছে।

সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। ।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম