চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রেনে কাটা পড়ে হেলাল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার বাড়বকুণ্ড শুকলালহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বোরহান মার্কেট এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।
সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম জানান, ভোরে ট্রেনে কাটা পড়া একটি মরদেহ উদ্ধার করেছি। কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত হতে পারিনি। এক মহিলার মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত হয়েছে। তবে নিহতের পরিবারের লোকজন এলে পুরোপুরি নিশ্চিত হতে পারবো।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম