বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপিত 


DhakaReport24.com || 2022-04-14 12:18:15
চট্টগ্রামে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপিত 

চট্টগ্রামে ১৪২৯ সনের বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রামে চারুকলা ইনস্টিটিউট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতারের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি চট্টগ্রামের কাজীর দেউড়ীসহ নগরীর বিভিন্ন সড়ক ঘুরে চারুকলায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। 

এছাড়াও বর্ষবরণের নানা অনুষ্ঠান চলছে চট্টগ্রামের ডিসি হিল ও সিআরবিতে। নববর্ষের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পয়লা বৈশাখ বাঙালির জাতীয় উৎসব। সবার যোগে জয়যুক্ত হোক শীর্ষক স্লোগানে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ প্রতিবারের মতো এবারও ডিসি হিলে বর্ষবরণের আয়োজন করে। গান, কবিতা, নাচসহ বিভিন্ন পরিবেশনা চলছে ডিসি হিলে।

সকাল ৭টায় ডিসি হিলে সংগীত ভবনের শিল্পীদের সমবেত গানের মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের অনুষ্ঠান। চট্টগ্রামের সিআরবির শিরীষতলায় এসো হে বৈশাখ গানের সুরে শুরু হয় বাংলা নববর্ষের প্রথম দিন। সকাল সাড়ে ৮টায় বেহালার সুরে সুরে শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান।

এরপর সংগীত ভবন, সুরাঙ্গন বিদ্যাপীঠ, প্রমা আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদ, অদিতি সংগীত নিকেতন, সৃজামি, রাগেশ্রীসহ বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক সংগঠন পরিবেশনায় অংশ নেয়।

এবার চট্টগ্রামের পয়লা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করা হবে। বর্ষবরণের জন্য সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিড় করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম