বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রাম কারাগারের হাজতির মৃত্যু


DhakaReport24.com || 2022-03-31 03:46:15
চট্টগ্রাম কারাগারের হাজতির মৃত্যু

চট্টগ্রাম কারাগারের নুরুল আবসার নামে এক হাজতি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

চট্টগ্রাম কারাগার সূত্রে জানা যায়, নুরুল আবসার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মিয়া পাড়া রশিদের ঘোনার আহমদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মামলা ছিল সি.আর ১৭০/২০২১ লোহাগাড়া, দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬ ধারাসহ ৫ (১) পিতা মাতার ভরণ পোষণ আইনে। এই মামলার অন্তবর্তীকালীন হাজতের পরোয়ানা মূলে গত বছরের ১০ জুন থেকে চট্টগ্রাম কারাগারে ছিলেন তিনি। 

জানা যায়, গত ২২ তারিখ থেকে ২৯ মার্চ পর্যন্ত ফুসফুস জনিত সমস্যার কারণে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নুরুল আবছার। ২৯ তারিখে অবস্থার উন্নতি হলে চমেকের ছাড়পত্র নিয়ে কারাগারে ফেরত যান তিনি। বুধবার রাতে ফের অবস্থার অবনতি হলে তাকে আবার চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চমেকের ১৩নং মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল তাকে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম