সিলেটের সাদা পাথরের দেশ খ্যাত ভোলাগঞ্জে ঘুরতে গিয়ে সাদা কাফনে ফিরলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জুনায়েদ হোসেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে সিলেটের ভোলাগঞ্জে ঘুরতে গিয়ে সাদা পাথর পর্যটন অঞ্চলে গোসল করতে নেমে পাথরের সাথে ধাক্কা লেগে পানিতে ডুবে মৃত্যু হয় তার।
জানা যায়, জুনায়েদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মাস্টার্সে অধ্যয়ণরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের নেত্রকোণা জেলায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. ফারজানা নাসরিন বলেন, বন্ধুদের সাথে জুনায়েদ পানিতে গোসল করতে নেমেছিল। বাকি তিনজন ওঠতে পারলেও জুনায়েদ আর উঠতে পারেনি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, ময়নাতদন্তের জন্য জুনায়েদের মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম