বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

পাহাড় কাটায় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা


DhakaReport24.com || 2022-03-25 09:04:30
পাহাড় কাটায় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডে পাহাড় কাটার অভিযোগে মো. ইয়াকুব নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) এই মামলা দায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক।

তিনি জানান, মামলায় অবৈধভাবে পাহাড়, টিলা কর্তন করায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(খ) ধারায় অভিযোগ করা হয়। গত ১৪ মার্চ পাহাড় কেটে প্রাচীর নির্মাণ করায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বিরুদ্ধেও মামলা করেন তারা।

জানা যায়, শুষ্ক মৌসুমের সুবিধাকে কাজে লাগিয়ে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড সংলগ্ন অসংখ্য পাহাড়কে ন্যাড়া করে দখলের প্রতিযোগিতায় নেমেছে প্রভাবশালী ও ভূমিদস্যুরা। ইতোমধ্যে সড়কটির আশপাশের অনেক পাহাড় কেটে আরসিসি পিলার দিয়ে সীমানা প্রাচীর দেওয়া হচ্ছে। আবার টিনের ঘেরাও দিয়ে কৌশলে সবুজ পাহাড় কাটা হচ্ছে। কোথাও বৃক্ষরোপণ অভিযানে, বৃক্ষপ্রকল্প সাইনবোর্ড ঝুলিয়েও পাহাড় কাটা ও দখলের প্রতিযোগিতা শুরু করেছে প্রভাবশালীরা।

গণমাধ্যমে প্রচারিত নানান প্রতিবেদনের সূত্র ধরে গত ২১ মার্চ বায়েজিদ-ফৌজদার হাট লিংক রোডে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের একটি টিম। সে সময় পাহাড় কাটার অভিযোগে মো. এয়াকুবকে শুনানির নোটিশ দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে শুনানিতে দেখা যায়, জায়গাটি টিলা শ্রেণিভুক্ত। এরপর মো. এয়াকুবের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেন অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস।

পরে সন্ধ্যায় আকবর শাহ থানায় লিখিত এজাহার দায়ের করেন কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন। পরিবেশ অধিদপ্তরের লিখিত এজাহারটি থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়।

ঢাকারিপোর্টস২৪.কম/এসএ