বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে শিক্ষা অফিসার গোলাম রহমানের অশ্রুসিক্ত বিদায়


DhakaReport24.com || 2022-03-24 22:28:15
মিরসরাইয়ে শিক্ষা অফিসার গোলাম রহমানের অশ্রুসিক্ত বিদায়

মিরসরাই উপজেলার সদ্য বিদায়ী শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় অশ্রু সিক্ত কণ্ঠে হয়ে নিজেও কাঁদলেন আবার সবাইকে কাঁদালেন। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান শিক্ষক নাছিমা আক্তারের উপস্থাপনায় ও নবাগত উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, সহকারী শিক্ষা কর্মকর্তা মাঈন উদ্দিন, সাংবাদিক মাহবুব রহমান পলাশ, বিপুল দাশ, এম মাঈন উদ্দিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী, শিক্ষক নেতা মফিজুল ইসলাম, তেতৈয়া নবতারা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টিটু নাথ, উপজেলা কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন রানা, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সাইফুদ্দীন মীর শাহীন, নুরুন নবী, সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান শাহীন প্রমুখ। 

প্রসঙ্গতঃ গোলাম রহমান চৌধুরী ২০১৪ সালের ১৪ জুলাই মিরসরাইয়ে শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। ২০১৯ সালে তিনি চট্টগ্রাম বিভাগ ও জেলায় শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হন। বর্তমানে তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম