বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মশা নিয়ে বিড়ম্বনায় আছি: চসিক মেয়র


DhakaReport24.com || 2022-03-24 09:17:00
মশা নিয়ে বিড়ম্বনায় আছি: চসিক মেয়র

চট্টগ্রাম মহানগরীতে মশার উৎপাতে বিড়ম্বনায় আছেন বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, বাস্তবতাকে আমি অস্বীকার করি না। দিনেও মশা, রাতেও মশা। এ নিয়ে বিড়ম্বনায় আছি। তবে, এ জন্য তিনি জলাবদ্ধতা নিরসন প্রকল্পকে দায়ী করে বলেছেন হাজার কাজ করলেও মশার উপদ্রব কমবে না। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত মশা নিয়ন্ত্রণ করা যাবে না। 

গতকাল বুধবার মেয়রের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে আন্দরকিল্লার পুরনো নগর ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

চসিক মেয়র বলেন, যত দিন খালগুলো মুক্ত না হবে, পানির প্রবাহ স্বাভাবিক না হবে, তত দিন এ অবস্থার উন্নতি হবে না।

তিনি আরও বলেন, মশার উপদ্রবের কথা অস্বীকার করছি না। নগরীতে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে ২৬টি খালে। অনেক খালে বাঁধ। ৩৯ নম্বর ওয়ার্ডে কয়েক দিন আগে গিয়ে সাধারণ মানুষের কাছে লজ্জায় পড়েছি। বিব্রত হয়েছি। খালের বাঁধে পানি জমে আছে। ঢিল ছুড়ে মারলাম, মনে হলো কয়েক হাজার কোটি মশা উড়ছে। অথচ তিন দিন আগে সেখানে মশার ওষুধ ছিটানো হয়েছে!

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম