বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সেবাদানকারী প্রতিষ্ঠানে দ্বিতীয় "মিরসরাই প্রেস ক্লাব"


মিরসরাই প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-23 21:14:30
সেবাদানকারী প্রতিষ্ঠানে দ্বিতীয়

সারাদেশের ন্যায় মিরসরাইয়ে স্বাধীণতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা সম্পন্ন হয়েছে। এসময় পুরো মেলা ব্যাপী সরকারী ও বেসরকারী ২৮টি অংশ নেয়া প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ সেবাদানকারী প্রতিষ্ঠানে যৌথভাবে দ্বিতীয় হয়েছে মিরসরাই প্রেস ক্লাব ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম স্থান, তৃতীয় স্থানে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ মিরসরাই জোনাল অফিস ও জোরারগঞ্জ থানার নাম ঘোষণা করা হয়। এসময় অতিথিবৃন্দ প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।  

বুধবার (২৩ মার্চ) মেলার শেষ দিন শ্রেষ্ঠ সেবাদানকারী প্রতিষ্ঠানদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরী, নুর হোসেন, মো. শফি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘স্বাধীণতার পরবর্তীতে স্বাধীণতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে স্বাধীণতার স্বপ্ন বাস্তবায়নের পথে দেশকে পিছিয়ে দিয়েছিলো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ করেছে। আবার শুরু হয়েছে অপশক্তির চক্রান্ত। এজন্য আগামী দিনে মুক্তিযুদ্ধের স্বপক্ষে উন্নয়নের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে একসাথে মিলেমিশে কাজ করতে হবে।’

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম