বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

স্বর্ণের বারসহ আটক সাজ্জাদ  কারাগারে


DhakaReport24.com || 2022-03-18 22:41:45
স্বর্ণের বারসহ আটক সাজ্জাদ  কারাগারে

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১০টি স্বর্ণের বারসহ আটক সাজ্জাদ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৮ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার রাতে সাজ্জাদ হোসেনকে (২৬) আসামি করে মামলা করেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. নাজমুল হোসাইন। 

আটক সাজ্জাদ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব ধলই সাদেক নগর গ্রামের আলী আহম্মদ দফাদার বাড়ির মোহাম্মদ ইদ্রিস মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী সাজ্জাদকে ১০ স্বর্ণের বারসহ আটক করা হয়।

শাহ আমানত বিমানবন্দরের দায়িত্বে থাকা কাস্টমস উপ-কমিশনার নিয়ামুল কবির বলেন, জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি-৪১৩৬’ ফ্লাইটের এক যাত্রীর লাগেজ স্ক্যানিং করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যাত্রীর লাগেজে থাকা একটি খেলনা গাড়ির লিথিয়াম ব্যাটারির কার্বনের মাঝে কালো রঙের স্কচটেপ দিয়ে রাখা হয় স্বর্ণবারগুলো।