বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে গরু চুরি : আটক ২


DhakaReport24.com || 2022-03-15 04:15:15
চট্টগ্রামে গরু চুরি : আটক ২

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গরু চুরি করে পালানোর সময় ২ ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গরু চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী পৌরসভার মহাজনঘাটা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পুলিশ গরু চোরকে হাতেনাতে গ্রেফতার ও গরুসহ ১টি পিকআপ জব্দ করে। এ সময় আসামি মোহাম্মদ আলমগীর ফরিদ ও মো. ইমরানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে গরুসহ একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি আলমগীর ফরিদ সাতকানিয়া উপজেলার চুড়ামণি জোটপুকুরিয়া এলাকার ২নং ওয়ার্ডের আবু শামার ছেলে। গ্রেফতারকালে আরেকজন ইমরানবাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উমেদ আলী পাড়ার আশরাফ আলীর ছেলে। 

গরুর মালিক ছনুয়া ইউনিয়নের মো. কালু বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গরুর গোয়ালে গরু নেই। গরু বাঁধার কাজে ব্যবহৃত রশিও কাঁটাছেড়া। পরে খবর নিয়ে জানতে পারি পুলিশ গরু ও ট্রাক জব্দ করেছে। থানার সাথে যোগাযোগ করে গরু চিহ্নিত করে আমি মামলা দায়ের করেছি। 

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ এক গরু চোরকে হাতেনাতে গ্রেফতার করে। এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম