বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সামসুল আলম মাস্টার আর নেই


DhakaReport24.com || 2022-03-14 13:26:45
সামসুল আলম মাস্টার আর নেই

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মিরসরাইয়ের বরেণ্য শিক্ষক সামসুল আলম চৌধুরী। রোববার (১৩ মার্চ) দুপুর ২টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

মৃত্যুকালে  বয়স হয়েছিল ৮৩ বছর।  

সোমবার (১৪ মার্চ) সকাল ১০টায় মিরসরাইয়ের উত্তর হাইতকান্দিতে নিজ বাড়িতে জানাযা শেষে উত্তর হাইতকান্দি নাজির আহমেদ চৌধুরী মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি চার ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি সামসুল আলম মাস্টার নামে পরিচিত ছিলেন। কর্মজীবনে তিনি একজন সফল প্রধান শিক্ষক হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মিরসরাইয়ের নিজামপুর মুসলিম হাইস্কুল থেকে শিক্ষকতা জীবন শুরু করে পরবর্তীতে হাইতকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও কর্মজীবনে তিনি সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়, কমর আলী উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়, বামন সুন্দর উচ্চ বিদ্যালয়, হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া আলী আহম্মদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় এবং সর্বশেষ ফেনীর জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০০ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
 
তাঁর অনেক ছাত্র দেশের সরকারি-বেসরকারি পর্যায়ে ও বিদেশে সফলতার সাথে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। নামাজে জানাযায় মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আমিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফসার, নিজামপুর কলেজের রফিক উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, নুরুল আনোয়ার সবুজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এবি/আরএএম