ফেনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় শুক্রবার ভোর রাতে অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ মিলন (৩৫) কে আটক করেছে র্যাব-৭।
নোয়াখালী জেলার মাইজদি থানার দান মিয়া বাজার গ্রামের আব্দুল মালেকের ছেলে আটক কৃর্ত মাদক ব্যবসায়ী মোহাম্মদ মিলন (৩৫)।
ফেনীস্থ র্যাব৭ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, র্যাব৭ গােপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কয়কজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব একটি অভিযানিক দল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালস্থ মধু মেলা ব্রেড এন্ড সুইটস লিঃ এর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেন ,এসময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহ জনক হলে ।
র্যাব সদস্যরা ট্রাকটিকে থামিয়ে তল্লাশি করে ড্রাইভারের দেখানো মতে ড্রাইভিং সীটের পার্শ্বে ০২ টি প্লাস্টিকের বস্তার ভিতরে হতে সর্বমোট ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।যার আনুমানিক মূল্য ০৩ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যানা যায় যে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য (ফেন্সিডিল) কুমিল্লার সীমান্তেবর্তী থেকে এনে চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকরি নিকট বিক্রিয় করে আসছে।
গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম