ফেনীর মধ্যম চাড়ীপুর এলাকায় মঙ্গলবার (০২ আগস্ট) অভিযান পরিচালনা করে বিক্রি করার জন্য বন্দিকৃত ১৫৭ টি বিভিন্ন প্রজাতির বন্য পাখি উদ্ধার করে কাজিরবাগ ইকো পার্কে অবমুক্ত করেন ফেনী জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ফেনী শহরের মধ্যে চাড়ীপুর ১২ নং ওয়ার্ড দুলাল মিয়া কলোনিতে আতাহার আলী শিকদার (৪২) ঘরে বিভিন্ন প্রজাতির বন্য পাখি বিক্রির উদ্দেশ্যে বন্দি করে রাখা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বর্ণিত স্থান থেকে ১৫৭ টি বন্দিকৃত বন্য পাখি উদ্ধার করে এবং পরবর্তীতে ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) নাদিয়া ফারজানা ও জেলা বন্য অফিসারের সহায়তায় পাখি গুলো কে ফেনীর কাজিরবাগ ইকো পার্কে অবমুক্ত করা হয় এসময় এই সকল বন্য পাখির নাম জানতে ফেনী বন্য প্রাণী রেসকিউ টিমের সদস্য সাইমুন ফারাবী কে নিয়ে আসা হয়। এবং আটককৃত আতাহার আলী কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করে কারাগারে প্রেরণ করা হয়।
ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) নাদিয়া ফারজানার তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অংপ্রু মারমার নেতৃত্বে মডেল থানার পরিদর্শক মাহ্ফুজুর রহমানের সঙ্গীয় ফোর্স এর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম