রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

বিদেশি মদ ও ইয়াবাসহ গ্রেফতার ১


DhakaReport24.com || 2022-03-10 03:59:15
বিদেশি মদ ও ইয়াবাসহ গ্রেফতার ১

নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. মুরাদ হোসেন (৩০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে সাত বোতল বিদেশি মদ ও ৭৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে শ্রীপুর গ্রামের পাইকের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে শ্রীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পাইকের বাড়ি থেকে ওই এলাকার চিহিৃত মাদক বিক্রেতা মুরাদ হোসেনকে গ্রেফতার করা হয়।

চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, মুরাদ দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করে আসছিল। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম