রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

কোম্পানীগঞ্জে কলেজ ছাত্রী  প্রিয়তা হত্যার প্রতিবাদে মানববন্ধন


নোয়াখালী  প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-01 20:59:45
কোম্পানীগঞ্জে কলেজ ছাত্রী  প্রিয়তা হত্যার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগাঞ্জে সরকারি  মুজিব কলেজের ছাএী শাহনাজ পারভীন প্রিয়তা হত্যার প্রতিবাদ ও খুনীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বসুরহাট পৌরসভার মুজিব চত্বরে এ মানববন্ধন করা হয়। 

কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজে ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধনে বক্তব্য দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের  মির্জা, বাটইয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ এলাকার সুশীল সমাজ।

এ সময় তারা প্রিয়তা হত্যার প্রতিবাদ করে খুনীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/এইচএম/আরএএম