মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নোয়াখালী

সুবর্ণচরে ডাকাত সন্দেহে ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


নোয়াখালী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-18 14:37:15



সুবর্ণচরে ডাকাত সন্দেহে ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরতোরাব আলী গ্রামে ডাকাত সন্দেহে তিন যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এসময় তাদের কাছ থেকে একটি এক নলা বন্দুক, চার রাউন্ড গুলি ও দু’টি রামদা উদ্ধার করা হয়।

শুক্রবার ভোর ৪টার দিকে চরতোরাব আলী গ্রামের হানিফ মাঝির বাড়ির সামনে থেকে তাদের আটক করে স্থানীয় লোকজন। আটককৃতরা সাইফুল ইসলাম, রুবেল ও মমিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হানিফ মাঝির বাড়ি এলাকায় ৮-১০ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। পরে অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এসয় তাদের সাথে থাকা একটি ব্যাগ থেকে একটি এক নলা বন্দুক, চার রাউন্ড গুলি ও দু’টি রামদা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা একটি সক্রিয় ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

 


ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম