শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪


DhakaReport24.com || 2025-10-14
বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

নোয়াখালীর বেগমগঞ্জে লক্ষ্মীপুরের একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা ও বাসও ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার কামাল।

আহতরা হলেন- কেন্দুরবাগ বাজার এলাকার সিএনজি চালক মো. রেজু মিয়া (৬৫), মো. বেচু মিয়া (২৬), মো. আরমান (২৩) এবং ফিলিং স্টেশনের কর্মচারী মো. জাবেদ হোসেন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের আজাদ পরিবহনের একটি বাস রাত সোয়া ৯টার দিকে গ্যাস নিতে কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে আসে। গ্যাস দেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তিনজন অটোরিকশা চালকসহ চারজন আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের সিলিন্ডারটি নিম্নমানের ছিল। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার কামাল বলেন, বাস গ্যাস নিতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। বাস জব্দ করে থানায় নিয়ে যাওয়া হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম