শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

সেনবাগে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান


DhakaReport24.com || 2025-08-10
সেনবাগে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ আগস্ট) রাত ১টার দিকে লাগা এ আগুনে একটি আসবাবপত্র তৈরির কারখানাসহ ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এছাড়া প্রায় ৩০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে চলে যান ব্যবসায়ীরা। রাত ১টার দিকে প্রথমে পলি প্লাইউড কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, খবর পেয়েই তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে সেখানে আরও দুটি ইউনিট যুক্ত হয়। সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম