শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ভাই-বোনের মৃত্যু


DhakaReport24.com || 2025-02-11
স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ভাই-বোনের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আবুল কালাম (২৭) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের বৈকণ্ঠপুর বাজারের পশ্চিমে মাইজদী-উদয়সাধুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই স্কুলশিক্ষার্থী হলো- আরাফাত হোসেন (৮) ও আছমা খাতুন (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাত ভাই-বোন। দুজনই স্থানীয় কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

আহত আবুল কালাম বৈকণ্ঠপুর এলাকার বাসিন্দা ও নিহত আছমার বাবা। তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

এ ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী স্থানীয় পল্লীচিকিৎসক সাইফুল ইসলাম জাবের জানান, সকাল সাড়ে ৮টার দিকে বৈকন্ঠপুরের বাড়ি থেকে আবুল কালাম বাইসাইকেল চালিয়ে তার মেয়ে আসমা ও শ্যালকের ছেলে আরাফাতকে নিয়ে স্কুলে আসার পথে স্থানীয় বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক এসে চাপা দেয়। এতে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে আসমা ও আরাফাত ঘটনাস্থলে মারা যায় এবং আবুল কালাম গুরুতর আহত হন। ট্রাকটি ফেলে চালক পালিয়েছে। খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

সুধারাম মডেল থানার ডিউটি কর্মকর্তা এএসআই রিকু বড়ুয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

সুধারম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম