শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

২৮ অক্টোবরের মতো কিছু করলে বিএনপিকে আবারও পালাতে হবে: কাদের


DhakaReport24.com || 2024-02-26 18:12:00
২৮ অক্টোবরের মতো কিছু করলে বিএনপিকে আবারও পালাতে হবে: কাদের

গত বছরের ২৮ অক্টোবরের মতো কিছু করতে চাইলে বিএনপিকে আবারও পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে কাঙ্গালি ভোজ শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। কিন্তু সমাবেশ শুরুর কিছু সময় পরই দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত এবং অনেকে আহত হয়।

সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে দলটির সিনিয়র নেতাসহ অনেক নেতাকর্মীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া আত্মগোপনে যান দলটির সব নেতা।

সম্প্রতি বিএনপি নেতারা নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনসহ নানা দাবিতে আবারও আন্দোলনের চিন্তা করছে। সে ব্যাপারে বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘২৮ তারিখে তারা যেভাবে পালিয়ে গেছে, আবারও ওই রকম কিছু করতে গেলে পালাতে হবে।’

এ সময় উপজেলা নির্বাচনে অংশ না নিলে বিএনপিকে ভুলের খেসারত দিতে হবে বলেও মন্তব্য করেছেন সড়ক পরিবহনমন্ত্রী। বলেন, ‘জাতীয় নির্বাচনে বিএনপি না এসে যে ভুল করেছে, উপজেলা নির্বাচনে না এলে তাদের জাতীয় নির্বাচনের মতোই ভুলের খেসারত দিতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবারের জাতীয় নির্বাচনে নৌকা মার্কা ছিল। এর বাইরে যারা স্বতন্ত্র করতে চেয়েছে তাদেরকেও অনুমতি দেওয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলার বিভিন্ন সাংসদ সদস্যসহ জেল প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম