শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

হাতিয়ায় জাতির পিতার ১০৩ জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


মোঃ হানিফ উদ্দিন সাকিব- হাতিয়া উপজেলা প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-17 13:02:00
হাতিয়ায় জাতির পিতার ১০৩ জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

হাতিয়ায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ১০৩ জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। 

উপজেলা প্রশাসনের  উদ্যোগে সকালে হাতিয়া উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। শুক্রবার (১৭ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছেন উপজেলা প্রশাসন  ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো। 

উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নোয়াখালী-৬ (হাতিয়া) সংসদ সদস্য আয়েশা ফেরদৌস(এমপি)। উপজেলা প্রশাসন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী এবং  মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, হাতিয়া প্রেস ক্লাব, হাতিয়া পৌরসভা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু, হাতিয়া সহকারী কমিশনার ভূমি গোলাম সরওয়ার, হাতিয়া থানার ওসি আমির হোসেন, হাতিয়া পৌর মেয়র কে এম ওবায়দুল্লাহ বিপ্লব, হাতিয়া যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মহিউদ্দিন মুহিন, হাতিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার প্রমুখ। সকালে পরিষদ চত্বরে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও পুরষ্কার বিতরণ করা হয়। বিকেলে উপজেলা পরিষদ বিজয় মঞ্চ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকারিপোর্ট২৪.কম/তাআ/আরএএম