শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান


খালিদ হাসান, সুবর্ণচর (নোয়াখালী)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-16 17:29:00
এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নোয়াখালী সুবর্ণচরের দক্ষিণাঞ্চলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব চরবাটা ইউনিয়ন অধীনস্থ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

১৬ই মার্চ বৃহস্পতিবার বিদ্যালয়ের নিচতলায় দুই দিনব্যাপী অনুষ্ঠানের সাংস্কৃতিক সমাপনী অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সারোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বাদল চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং পূর্বচরবাটা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু। 

এছাড়াও  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিনিয়র সাংবাদিক একেএম খলিল উল্লাহ,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বেলাল সওদাগর, মামুনুর রশিদ যোবায়ের মিয়ার হাট তালীমুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষাক ম. তাজুল ইসলাম, জাবিয়ান নগর নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক ম. কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল বরণ দাস,সহকারী শিক্ষক তাজউদ্দীন,আবু রায়হান, রঞ্জু দেবনাথ, সঞ্জু দেবনাথ, পারভীন আক্তার, সবুজ দেবনাথ, এনামুল হক। 


গত ১৫, ১৬ই মার্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, উচ্চ লাফ,কবিতা আবৃত্তি,দেশাত্মবোধক গান, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।