শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

হাতিয়ায় নবীন রবণ ও কৃতি ছাত্রী সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত


হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-04 15:05:30
হাতিয়ায় নবীন রবণ ও কৃতি ছাত্রী সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত

হাতিয়া আদর্শ মহিলা কলেজ নবীন রবণ ও কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। শনিবার সকাল কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ  কর্তৃপক্ষ। এসময় একাদশ ভর্তি হওয়া নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি ২০২২ এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫ জন কৃতি ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়।

মোকারম বিল্যাহ শাহাদাতের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী ৬ হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদাউস। সাবেক এমপি ও হাতিয়া আর্দশ মহিলা কলেজের গভনিং বড়ির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন হাতিয়া উপজেলা পরিষদের  চেয়ারম্যান  মাহবুব মুর্শেদ লিটন, হাতিয়া আদর্শ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এনামুল হক, ভাইসচেয়ারম্যান এড কেফায়েত উল্যাহ,হাতিয়া দ্বীপ সরকারি  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তোফায়েল আহমেদ, হাতিয়া পৌর মেয়র কে এম ওবায়েদ উল্লাহ বিপ্লব। ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।স্বাগত ভাষণ রাখেন হাতিয়া আর্দশ মহিলা কলেজের ভারপ্রাপ্ত  অধ্যাক্ষ মোঃ ইমামুল হোসেন প্রধান অতিথির বক্তব্যে আয়েশা ফেরদাউস  নবীন ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা অত্যন্ত মেধাবী। চেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমরা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী হতে পেরেছো। এজন্য তোমাদের অভিনন্দন জানাই। তবে মোবাইল ফোন ব্যবহার, অপ্রয়োজনে টেলিভিশন দেখা ও বাইরে আড্ডা দেওয়াসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে শিক্ষার্থীরা যেন না জড়ায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে নিয়মিত পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য পরামর্শ দেন তিনি।

পরে হাতিয়া আর্দশ মহিলা কলেজ থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা নগদ ২ হাজার টাকার প্রাইজ  তুলে দেন অতিথিরা। এরআগে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।