শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

হাতিয়া উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত


মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া উপজেলা- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-02-22 13:05:15
হাতিয়া উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু এর সভাপতিত্বে হাতিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার  (২২ফেব্রুয়ারি) সকালে উপজেলা হলরুমে সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, মাহবুব মুর্শেদ লিটন। ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্ল্যহ। মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী। হাতিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম ছারওয়ার, হাতিয়া থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি  মোহাম্মদ আমির হোসেন।

হাতিয়া প্রেসক্লাবের  সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুন্দার সহ এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার আমির হোসেন, উপজেলা কৃষি অফিসার  আব্দুল বাজেদ সবুজ, উপজেলা আবসার ভিডিপি কর্মকর্তা পাপিয়া বেগম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সমাজ সেবার প্রতিনিধি। মুক্তিযোদ্ধা, উপজেলা আইন শৃঙ্খলা সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ সহ স্কুল, কলেজ এর প্রধানগণ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন বক্তাগণ বক্তব্যের মাঝে হাতিয়া উপজেলার গত মাসের আইন শৃঙ্খলার দিক গুলো তুলে ধরেন। হাতিয়া উপজেলা বিভিন্ন জায়গা থেকে গরু চুরি হচ্ছে এবং সামনের দিকে যেন গরু চুরি  না হয় সে বিষয়ে গুরুত্বপূর্ণ  কথা তুলে ধরেন সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান হাতিয়া বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ জিনিস এবং অস্বাস্থ্যকর  খাবার নিয়ে গুরুত্বপূর্ণ  কথা  তুলে ধরেন  হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র  মজুন্দার। 

হাতিয়া হেলমেট বিহীন মোটরসাইকেল এবং ওছখালী সদরে যানযট নিয়ে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন সাংবাদিক ইফতেখার হোসেন (তুহিন) এছাড়াও হাতিয়া উপজেলায় যে সকল স্থানে ইয়াবা, মদ, গাঁজা, বিক্রি হচ্ছে ঐ সকল স্থানে কঠিন ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন, নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, নারী নির্যাতন চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।