শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : নোয়াখালী

নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. মো. আতিকুর রহমান ভূঞা


হোসাইন- নোবিপ্রবি প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-09 18:37:45
নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. মো. আতিকুর রহমান ভূঞা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা। তাঁর এ নিয়োগ ৬ জানুয়ারি ২০২৩ থেকে কার্যকর হয়ে পরবর্তী দুই বছরের জন্য বহাল থাকবে।

ড. আতিকুর রহমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 

কর্মজীবনে তিনি  বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটে গবেষক হিসেবে কাজ করেন। মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশে হাজী  দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি নোবিপ্রবিতে কৃষি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. আতিকুর রহমান ভূঞা বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে বিজ্ঞান শিক্ষার গুণগত মান উন্নয়নে ও গবেষণায় অধিকতর গুরুত্ব দিয়ে দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে জানান তিনি।’

 

ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম